বিনোদন ডেস্ক- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শাবনূর। এ তথ্য নিশ্চিত করেছেন শাবনূরের ছোট বোন ঝুমুর।
ঝুমুর বলেন, ‘গত সপ্তাহ থেকে শাবনূর আপুর জ্বর। এরপর তার করোনা টেস্ট করালে রেজাল্ট পজিটিভ আসে। বাসায় আইসোলেটেড ছিলেন। কিন্তু হঠাৎ করেই আজ একটু সমস্যাবোধ করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।’
প্রসঙ্গত, বর্তমানে ছেলেকে নিয়ে অন্য ভাইবোনদের সঙ্গে অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে বসবাস করছেন এ নায়িকা। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি সময় থাকেন না। অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই।
