বাদ পড়লেন মাহি, কৌশানীকে নিয়ে নতুন মিশনে নামছেন সাইমন

বিনোদন ডেস্ক- জনপ্রিয় চিত্রপরিচালক জাকির হোসেন রাজু নতুন সিনেমা করতে যাচ্ছেন। প্রায় ২ বছর পর আবারও শুটিং ফ্লোরে সরব হতে যাচ্ছেন নন্দিত এই নির্মাতা। তার নতুন সিনেমা নাম ‘আর্তনাদ’। এতে অভিনয় জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক।

 

এই সিনেমার মাধ্যমে ৮ বছর পর রাজুর পরিচালনায় আবারও অভিনয় করতে যাচ্ছেন সাইমন। এর আগে ২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়ক সাইমন সাদিকের।

 

এরপর একই পরিচালকের ‘পোড়ামন’ সিনেমায় দারুণ সাফল্য পান সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাঝে আট বছর আর রাজুর পরিচালনায় দেখা যায়নি সাইমন-মাহিকে। তবে দীর্ঘদিন পর আবারও তারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এ ছবিটির প্রয়োজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া নায়ক সাইমনের নাম ঘোষণা দেন। এরপর গত জুন মাসে এ সিনেমায় মাহি অভিনয় করবেন বলে জানিয়েছেন সেলিম খান। কিন্তু হঠাৎ করেই বদলে গেল নায়িকা। মাহির স্থলাভিষিক্ত হয়েছেন কলকাতার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি।

 

সম্প্রতি কৌশানী চুক্তিবদ্ধও হয়েছেন বলে জানিয়েছেন শাপলা মিডিয়া। কিন্তু এ ঘটনায় প্রশ্ন উঠছে জনমনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা জানতে আগ্রহী, মাহিকে বাদ দিয়ে কলকাতার কৌশানীকে কেন নেওয়া হলো?

 

তবে কি কারণে মাহির জায়গায় কৌশলী নেওয়া হয়েছে তার কোনো সুনির্দিষ্ট ব্যাখা পাওয়া যায়নি শাপলা মিডিয়ার পক্ষ থেকে। আর মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথাবার্তা বলেননি।

 

নব্বইয়ের দশকের সত্যিকারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘আর্তনাদ’। ছবিটি শুটিং শুরুর প্রত্তুতি চলছে। তার আগেই শেষ হলো গান রেকর্ডিংয়ের কাজ। গত বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি স্টুডিওতে কণ্ঠশিল্পী এস আই টুটুল ও গামছা পলাশের দুটি গান রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *