শান্তিরক্ষা মিশনে প্রথম স্থানে থাকতে দক্ষতা প্রাধান্য দিচ্ছে সেনাবাহিনী- সেনাপ্রধান

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সেনাপ্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীর সবার চেয়ে গুনগত মান ভালো হওয়ার কারনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা প্রথম স্থানে রয়েছি।

 

তবে অন্যান্যরাও আমাদের এই অর্জন টপকিয়ে এ অবস্থানে আসতে চাওয়ায় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রথম স্থান অর্জনের অভিষ্টের ধারাবাহিকতা সমন্বিত রাখতে দক্ষতার দিকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে।

 

বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় সেনাবাহিনীর শীত কালীন প্রশিক্ষনের অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী বহু পার্শ্বিক উচ্চ বিদ্যালয় মাঠে ১১ পদাতিক ডিভিশনের আয়োজনে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর দর্শন ছিল সেনাবাহিনী হবে জনগনের সেনাবাহিনী। সে প্রচেষ্টায় আমরা যখনই সুযোগ পাই তখনই মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। জনগণ যখন আমাদের ভালবাসবে তখন আমাদের উৎকর্ষ।

 

এসময় সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে ফুল দিয়ে অভ্যার্থনা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. শাহ আজম, রেজিস্ট্রার সোহরাব আলী, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, কনজারভেন্সি ইন্সপেক্টর রাজু আহমেদ প্রমূখ।

 

এর আগে বেলা সাড়ে ১১টায় সেনাপ্রধান সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার যোগে বাঘাবাড়িতে অবস্থিত বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড এর মাঠে স্থাপিত অস্থায়ী হেলিপেডে অবতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *