রাজধানীতে চলন্ত মাইক্রোবাসের ওপর উঠে গেল এনার বাস

নজর২৪, ঢাকা- রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস ডিভাইডার ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে বিমানবন্দর সড়কের ক্ষিলক্ষেত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি উত্তরা থেকে আসছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

 

খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) সাবরিনা রহমান বলেন, এ দুর্ঘটনায় মাইক্রোবাস চালক আহত হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *