Home জলবায়ু ও পরিবেশ বৃষ্টির পর বাড়বে শীতের তীব্রতা: আবহাওয়া অফিস

বৃষ্টির পর বাড়বে শীতের তীব্রতা: আবহাওয়া অফিস

0
278

নজর২৪ ডেস্ক- আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী এই দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল অন্যান্য দিনের মতো তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

এদিকে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আগামী ২৯ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকাকালীন সময়ে শীত বাড়বে না। তবে বৃষ্টির শেষে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়বে। শীতের তীব্রতা বেশি থাকবে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বৃষ্টি বেশি হলে কিছু কিছু এলাকায় আবারও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইতে পারে।

 

উল্লেখ্য, আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here