বিনোদন ডেস্ক- সম্প্রতি গায়ক ইলিয়াস হোসেনকে বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। কিন্তু আগের স্ত্রীকে ডিভোর্স না দিয়ে ইলিয়াস নতুন বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন নাজ।
শুধু তাই নয়, করিনের দাবি, ইলিয়াসকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। এই সংক্রান্ত একটি কল রেকর্ড পর্যন্ত গণমাধ্যমের কাছে দিয়েছেন করিন। যেখানে ইলিয়াসকে বলতে শোনা গেছে, সুবাহ তাকে বেকায়দায় ফেলে বিয়ে করতে বাধ্য করেছেন। এমনকি বিয়ের পর ইলিয়াসের গায়ে সুবাহ হাতও তুলেছেন বলে জানা গেছে।
এতদিন সব কিছু নিয়ে চুপ ছিলেন ইলিয়াস। অবশেষে সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন এই গায়ক। স্পষ্ট ভাষায় জানালনে, করিনের বক্তব্য সত্য নয়। নতুন সংসারে ঝামেলা পাকানোর জন্যই এমনটা করছেন তিনি।
ইলিয়াস বলেন, ‘এটা বোঝাই যাচ্ছে, ও (করিন নাজ) ইচ্ছে করেই একটা ঝামেলা পাকাতে চাচ্ছে। বিয়ে তো দুইজনের পছন্দ, সম্মতিতেই হয়। এটা তো এমন না যে, একজন বলল আর আমি বিয়ে করে ফেললাম। এটা তো সম্ভব না। আমার যেই ফোনকল রেকর্ড কারিন প্রকাশ করেছে, ওটা আসলে পুরোপুরি সত্য নয়। কারণ সুবাহ নিজেই আমাকে এই কথাগুলো করিনকে বলার জন্য বলেছিল। আমি সেভাবে বলেছি।’
করিনের সুইডেনে থাকার বিষয়টি উল্লেখ করে ইলিয়াস বলেন, ‘ও প্রায় তিন বছর ধরেই সুইডেনে, আর আমি এখানে। বিভিন্ন সময় বিভিন্নভাবে ও আমাকে মানসিক নির্যাতন করে এসেছে। আমি অফিসে গেলেও তাকে সারাক্ষণ ফোনের লাইনে রাখতে হতো। যেকোনো জায়গায় গেলে এটা নিয়ে আমি খুবই বিব্রতকর পরিস্থিতিতে ছিলাম। আমার কাছের, পরিচিত মানুষেরা সবাই জানে।’
তিনি বলেন, ‘একটা মানুষের সঙ্গে ডিভোর্স কখন হয়, যখন সম্পর্কটা ওরকম তিক্ততায় চলে যায়। সে তিন বছর ধরে সুইডেনে আছে। আমাকেও সেখানে গিয়ে সেটেলড হতে বলে। কিন্তু আমার দ্বারা তো এটা সম্ভব না। কারণ আমি বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত ব্যবসা করি, আমার আলাদা একটা ক্যারিয়ার আছে।’
ইলিয়াস জানান, কয়েক মাস আগে করিন নিজেই ডিভোর্স চেয়েছিলেন। দুই পরিবারসহ আলোচনা করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বিয়েটা তারা করেছিলেন কেবল ধর্মীয় রীতিতে। কোনো রেজিস্ট্রেশন করা হয়নি। তাই আইনগতভাবে বিচ্ছেদের প্রশ্নও আসে না। এরপরও সুবাহর পরামর্শে একটি আন্তর্জাতিক কুয়ারিয়ার সার্ভিসের মাধ্যমে কারিনকে ডিভোর্স লেটার পাঠাই আমি।
এই গায়ক ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন। কিন্তু ইলিয়াসের সেই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর দ্বিতীয়বারের মতো কারিন নাজ নামের এক মডেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইলিয়াস। কারিন সুইডেনের স্টোকহোমে বসবাস করেন।
