Home দেশের খবর ইউপি নির্বাচন: শাহজাদপুরে নৌকার ৭ জন ও স্বতন্ত্র ৩ জন বিজয়ী

ইউপি নির্বাচন: শাহজাদপুরে নৌকার ৭ জন ও স্বতন্ত্র ৩ জন বিজয়ী

0
392

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ ডিসেম্বর রবিবার শাহজাদপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রনণ।

 

নির্বাচন উপলক্ষে আইনশৃংখলা রক্ষায় উপজেলা জুড়ে পুলিশ, র‌্যাব, ডিবি, বিজিবি, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন ছিল। এসময় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলো।

 

ভোটগ্রহণ চলাকালীন বেশকয়েকটি ইউনিয়নে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসকল ঘটনায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে নিয়্ন্ত্রণে আনে।

 

গতকাল রবিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে বিজয়ী চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে বিজয়ীদের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহি অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহো।

 

এসময় উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন ও রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থীরা হলেন, গাড়াদহ সাইফুল ইসলাম ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়) , রূপবাটি আব্দুল মজিদ মন্ডল, পোতাজিয়া আলমগীর জাহান বাচ্চু, গালা মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, খুকনী মুল্লুক চান, জালালপুর হাজী সুলতান মাহমুদ, নরিনা শামীম হোসেন। অন্যদিকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, কায়েমপুর জিয়াউল আলম ঝুনু, কৈজুরী মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন (খোকন মাস্টার) ও বেলতেৈল রফিকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here