সিয়ামের বাবা হওয়ার খবরে পরীমণি বললেন ‘বাজি ফাটাবো আমি’

বিনোদন ডেস্ক- দেশের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বাবা হতে যাচ্ছেন। শিগগিরই তার ঘর আলো করে আসবে সন্তান। আর এই সুখবরটি তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে।

 

শনিবার (২৫ ডিসেম্বর) রাতে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দিয়ে খবরটি জানান সিয়াম। যে ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীর পেটে আদরের চুমু এঁকে দিচ্ছেন অভিনেতা। আর তার দিকে হাস্যোজ্বল মুখে চেয়ে আছেন অবন্তী।

 

এদিকে নায়ক সিয়ামের বাবা হওয়ার খবরে খুশি, আনন্দের জোয়ার বইছে ভক্তদের হৃদয়ে। লাখো অনুসারী তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

 

বাদ যাননি আলোচিত চিত্রনায়িকা পরীমণিও। তিনি সিয়ামের বাবা হওয়ার খবর শুনে ভীষণ এক্সাইটেড। ফেসবুক পেজে পোস্ট দিয়ে নায়িকা নিজেই অনুভূতি প্রকাশ করেছেন।

 

সিয়ামের পোস্টটি শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘বাজি ফাটাবো আমি, বাজি বাজি বাজিইইই’। এর সঙ্গে এক্সাইটেড অনুভূতির কথাও জানিয়েছেন তিনি।

 

পরীমণি ও সিয়ামের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারা জুটি বেঁধে অভিনয়ও করেছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় দেখা গেছে তাদের রসায়ন। দর্শকের প্রশংসাও পেয়েছেন বেশ। এরপর তারা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ‘বায়পিক’ নামের আরও দুটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। সেগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।

 

উল্লেখ্য, প্রায় ১০ বছর প্রেম করে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জমকালো আয়োজনে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। সিনেমায় নিয়মিত অভিনয় করছেন সিয়াম। তার স্ত্রী অবন্তী একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মিডিয়া কমিউনিকেশন বিভাগে কর্মরত আছেন।

 

সম্প্রতি মুক্তি পেয়েছে সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’ সিনেমা। এছাড়া আরও কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন তিনি।

 

এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বহুল আলোচিত ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মৃধা বনাম মৃধা’, ‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো। এ তার হাতে আছে ‘ইত্তেফাক’, ‘দামাল’, ‘বঙ্গবন্ধু’, ‘বায়োপিক’-এর মতো আলোচিত সিনেমার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *