বিনোদন ডেস্ক- বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওনের নতুন একটি গান প্রকাশিত হয়েছে। যেটার নাম ‘মধুবন’। বরাবরের মতো এই গানের ভিডিওতেও তিনি স্বল্প পোশাকে খোলামেলা হয়ে নেচেছেন। কিন্তু এবার আর বাহবা জোটেনি। বরং তেড়ে আসছে সমালোচনার তীর।
কারণ গানটিতে রয়েছে হিন্দু ধর্মের দেবী রাধার কথা। কিন্তু তাতে সানি লিওনের খোলামেলা নাচ, মেনে নিতে পারছে না এই ধর্মের অনেকেই। প্রকাশের পর থেকেই গানটি নিয়ে চলছে সমালোচনা। এটি নিষিদ্ধ করা থেকে শুরু করে সানিকে ভারত ত্যাগের দাবিও তুলছেন কেউ কেউ।
এবার ক্ষুব্ধ হলেন ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি সানি লিওনকে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন। তার মতে, এই গানের মাধ্যমে হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত করা হয়েছে।
নরোত্তম মিশ্র বলেন, ‘কিছু মানুষ বরাবরই হিন্দু ভাবাবেগে আঘাত করে আসছে। এখানে রাধার মন্দির আছে, আমরা তাকে পূজা করি। সাকিব তোশি (গানের সংগীত পরিচালক) তার ধর্মের (ইসলাম) কথা নিয়ে গান করতে পারে, কিন্তু এই ধরণের গান আমাদের বিরক্ত করে। আগামী ৩ দিনের মধ্যে যদি গানটি ইউটিউব থেকে না সরানো হয়, তাহলে আমি আইনি পদক্ষেপ নেব।’
কেবল মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নন, আরও অনেক নেতৃস্থানীয় ব্যক্তি এই গানের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। সেই সঙ্গে সাধারণ দর্শকের দাবি তো রয়েছেই।
১৯৬০ সালে ‘কোহিনূর’ সিনেমায় ‘মধুবন মে রাধা নাচে’ শিরোনামে এই গানে কণ্ঠ দিয়েছিলেন প্রথ্যাত সংগীতশিল্পী মোহাম্মদ রফি। সম্প্রতি সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ শিরোনামে প্রকাশ করে।
বুধবার ‘মধুবন’ শীর্ষক সর্বশেষ এই মিউজিক ভিডিও প্রকাশ করেছে সারেগামা মিউজিক। এতে কণিকা কাপুর এবং অরিন্দম চক্রবর্তীর গাওয়া পার্টি বিষয়ক গানে অভিনয় করেছেন সানি লিওন। মধুবন গানটিতে যে ভালবাসার কথা বলা হয়েছে তা হিন্দুদের দেবতা কৃষ্ণ এবং রাধার ভালবাসা নিয়ে। কিন্তু দেবদেবীর সেই ভালবাসা নিয়ে সস্তা যৌ ন তার সুড়সুড়ি দেয়ার কারণে নেটিজেনরাও আহত হয়েছেন।
