বিনোদন ডেস্ক- সন্তান জন্ম দেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় কাজে ফিরেছিলেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কিছুদিন আগে প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গে কাশ্মীরে গিয়ে একটি ছবির শুটিংও সেরে এসেছেন। বর্তমানে নুসরাত কাজ করছেন ১০৪.৮ ইশক এফএম রেডিওর হোস্ট হিসেবে।
হিন্দিতে এই শো-টি সঞ্চালনা করে থাকেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বাংলায় সেই দায়িত্ব সামলাচ্ছেন নুসরাত জাহান। নাম ‘ইশক উইথ নুসরাত’। এই শো-তে অতিথিদের জীবনের অজানা সব গল্প উঠে আসে। রিল থেকে রিয়েল, অকপট সত্যি থাকে দর্শক-শ্রোতাদের জন্য।
তবে গেল বুধবারের পর্বে কোনো অতিথি নয়, নুসরাত নিজেই অতিথির ভূমিকায় বসে পড়েন। এদিন তাকে নিয়ে ওঠা যাবতীয় প্রশ্নের জবাব নিয়ে একেবারে ‘বোল্ড’ অবতারে ভক্তদের সামনে হাজির হয়েছেন সাংসদ অভিনেত্রী।
আর সেখানেই নুসরাতকে বলতে শোনা যায়, তিনি জীবনে অনেক ভুল করেছেন। অনেক ভুল কথা বলেছেন। অনেককে কষ্ট দিয়েছেন। যার মধ্যে তাঁর মা-বাবা আছে, আছে সঙ্গীও!
নুসরাত আরও বলেন, হতে পারে পরবর্তী কালে তাঁর ছেলে ঈশানও তাঁর ব্যবহারে কষ্ট পেতে পারে! কিন্তু এত ভুল করা সত্ত্বেও একটা চেষ্টা তাঁর সবসময় থাকে, আর তা হল নিজের মুখে ভুল মেনে নেওয়া!
কারণ নুসরাত মনে করেন, ‘অন্যের কাছ থেকে যখন আপনার কাছের মানুষ আপনার ভুল জানতে পারে তখন সেটা অপরাধ হয়। আর আপনি যখন নিজে গিয়ে তা স্বীকার করে নেন তখন সেটা হয় স্বীকারোক্তি’!
অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে কনট্রোভার্সি নতুন কিছু নয়! আর যার বড় বড় বিতর্কগুলোই তাঁর সঙ্গীদের নিয়ে। অভিনয়ে পা রাখার দিন কয়েকের মধ্যেই পার্ক স্ট্রিট ধ র্ষ ণ মামলার প্রধান অভিযুক্ত কাদের খানকে সাহায্য করার অভিযোগ উঠেছিল অভিনেত্রীর বিরুদ্ধে। ধ র্ষ ণের পরেও এক হোটেলে থাকা, বিমানে করে পালিয়ে যাওয়ার টিকিট কেটে দেওয়ার মতো একাধিক বিষয়ে সামনে এসেছিল।
তারপর নুসরাতের জীবনের আরেক চাঞ্চল্যকর বিতর্ক হল নিখিল জৈন-র সাথে বিয়ে অবৈধ ঘোষণা। নুসরত মা হতে চলেছেন একথা সামনে আসতেই নিখিল জানিয়ে দেন তিনি সন্তানের বাবা নন। তাঁরা আলাদা থাকেন। এরপরেই নুসরত হঠাৎই প্রেস রিলিজ জারি করে জানিয়ে দেন তাঁর আর নিখিলের বিয়ে অবৈধ। তারপর জানা যায় তাঁর সন্তানের বাবা যশ দাশগুপ্ত। বর্তমানে নিজেকে যশের স্ত্রী হিসেবেও দাবি করেন নুসরত।
যদিও এই এতগুলো সিদ্ধান্তের মধ্যে কোনটা ভুল আর কোনটা ঠিক, তা নিয়ে বাইরের কারও (ফ্যান থেকে মিডিয়া) সাথে কথা তিনি আগেও বলেননি, হয়তো বলবেন না ভবিষ্যতেও!
উল্লেখ্য, গত ২৬ আগস্ট সন্তানের জন্ম দেন নুসরাত। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তার এই ছেলের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে অভিনেতা যশের জন্মদিনে কেকের ওপর লেখা নামের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন অভিনেত্রী।
এর আগে ২০১৯ সালে ভালোবেসে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান। তবে গত বছর সংসার ছেড়ে আলাদা হয়ে যান অভিনেত্রী। তখনই তার সম্পর্ক গড়ে ওঠে যশের সঙ্গে। যখন নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে, তখন নিখিল সাফ জানিয়ে দেন, তিনি এই সন্তানের পিতা নন। এরপর থেকেই গুঞ্জন ছড়ায়, যশের সন্তানই নিজের গর্ভে লালন করেছেন নুসরাত।
আর পড়ুন-
