মেয়ের বয়সী কঙ্গনাকে বিয়ে করবেন অনিল কাপুর!

বিনোদন ডেস্ক- প্রায় চার দশকের সংসার জীবন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর আর সুনীতা কাপুরের। তাদের ৩৮ বছরের সংসার জীবনে রয়েছে দু্ই কন্যা সোনাম কাপুর ও রিয়া কাপুর। সোনম অভিনয় করলেও রিয়া নাম লিখিয়েছেন প্রযোজনায়।

 

অনিলের বড় মেয়ে অভিনেত্রী সোনমের বয়স ৩৬ বছর। অন্যদিকে বর্তমান সময়ের বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বয়স মাত্র ৩৪ বছর। শোনা যাচ্ছে, মেয়ের বয়সী কঙ্গনাকে বিয়ে করতে যাচ্ছেন অনিল!

 

স্বাভাবিকভাবেই এই কথা শুনে চোখ কপালে উঠবে অনিল, সোনম কিংবা কঙ্গনার ভক্তদের। কিন্তু সত্যিই কি ৬৪ বছরের অভিনেতা এই বয়সে এসে বিয়ে করতে যাচ্ছেন? এই খবরে রীতিমতো থ সকলে।

 

তবে এই নতুন গুঞ্জন সবটাই আসলে রটনা। কঙ্গনাকে বিয়ে করতে চান বলে জানিয়েছিলেন অনিল কাপুর। তবে তা একেবারেই মজার ছলে। এমনকী সেই ইচ্ছা প্রকাশ সম্প্রতি করেননি। প্রায় এক দশক আগের এক ঘটনা নিয়েই হঠাৎ তোলপাড় নেট মাধ্যম।

 

২০১০ সালে ‘কফি উইথ করণ’ টক শো-এ করণ জোহরের মুখোমুখি বসেছিলেন অনিল কাপুর, কঙ্গনা রানাওয়াত। সেই এপিসোডে অনিল কাপুরকে করণ জিজ্ঞেস করেছিলেন, কার জন্য তিনি সুনীতার সঙ্গে তাঁর এতদিনের সম্পর্ক শেষ করতে পারেন।

 

উত্তরে অনিলও রসিকতা করে কঙ্গনার দিকে আঙুল তোলেন এবং তাঁর নাম বলেন। যা শুনে করণ হাসতে হাসতে বলেন, ‘কঙ্গনা, এটা জেনে তোমার উদ্বিগ্ন হওয়া উচিত।’ করণের কথা শুনে হেসে কুটিপাটি হন কঙ্গনাও।

 

‘কফি উইথ করণ’ শোয়ের সেই অংশটুকু সম্প্রতি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেই ভিডিওটি দেখেই কঙ্গনা, অনিলকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বি টাউনের অন্দরমহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *