বিবাহিত পুরুষই বেশি পছন্দ সারা আলী খানের!

বিনোদন ডেস্ক- বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী সারা আলী খান। তারকা দম্পতির সন্তান তিনি। তবে সিনেমায় নিজের জায়গাটা মেধা দিয়েই তৈরি করে নিয়েছেন। ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে দারুণ সূচনা করেছেন নিজের ক্যারিয়ার। এরপর ‘সিম্বা’, ‘লাভ আজ কাল’, ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমাগুলো দিয়ে নিজের অবস্থান পোক্ত করেছেন।

 

সারার নতুন সিনেমা ‘আতরাঙ্গি রে’। এখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন ভারতীয় সিনেমার দুই সুপারস্টার অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে। সিনেমায় দেখা যাবে, অক্ষয়কে ভালোবাসেন সারা। কিন্তু পরিবার তাকে জোর করে বিয়ে দেয় ধানুশের সঙ্গে। বিয়ের পরও প্রেমিককে ভুলতে পারেন না। আবার এক পর্যায়ে গিয়ে স্বামীকেও ছাড়তে চান না।

 

প্রেম-বিয়ে নিয়ে সারার এমন ব্যতিক্রম ভাবনা কেবল সিনেমার পর্দায় নয়, বাস্তবেও কিছুটা মিলে গেল! কারণ বিবাহিত পুরুষই তার অধিক পছন্দ! সম্প্রতি করন জোহরের ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে এসে বিষয়টা জানান তিনি।

 

‘আতরাঙ্গি রে’ সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সারা। এরই অংশ হিসেবে করন জোহরের অনুষ্ঠানে যান। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, ‘এমন চারজন অভিনেতার নাম বলুন, যাদেরকে বর হিসেবে চাইবেন?’ যে উত্তর দেন সারা তা শুনে চমকে যান করণ।

 

সারা জানান, তিনি রণবীর সিং, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান ও বিজয় দেবারাকোন্ডাকে চান। তার মুখে এই নামগুলো শুনে সারাকে সাবধান করেন করণ জোহার। মজা করে করণ বলেন, এদের স্ত্রীরা দেখছেন। সারা বলেন, আশা করি তাদের স্বামীরাও দেখছেন।

 

মজার ব্যাপার হলো, সারা যে চারজনের নাম বলেছেন, তাদের তিনজনই বিবাহিত। রণবীর বিয়ে করেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোনকে; ভিকি কৌশল সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। অন্যদিকে দীর্ঘদিনের বান্ধবী নাতাশাকে বিয়ে করেছেন বরুণ। এ কারণেই নেটিজেনরা বলাবলি করছে, বিবাহিত পুরুষদের বেশি পছন্দ করেন অভিনেত্রী। যদিও সারা তার উত্তর কেবল আড্ডা-মজার ছলেই দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *