বিনোদন ডেস্ক- রূপের আগুনে ভক্তদের হৃদয় কীভাবে ঝলসে দিতে হয়, সেটা ভালো করেই জানেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাইতো নিয়মিত আকর্ষণীয়, মোহময়ী রূপে হাজির হন সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করেন নানা ঢঙে, নানা ভঙ্গিমার ছবি। যেগুলো দেখে কুপোকাত হয়ে যায় অনুসারীরা।
সুদর্শনা প্রভাকে সব পোশাকেই নজরকাড়া দেখায়। তবে শাড়িতে তিনি একটু বেশিই আবেদনময়ী। এবার কালো শাড়িতে সেই আবেদনের কড়া লিকার ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে।
একেবারে কালো শাড়ি, কপালে কালো টিপ, খোলা চুল, আর গভীর চাহনি; এমন মোহময়ী রূপে দেখা দিয়েছেন প্রভা, ভক্তদের চোখ ফেরানোই যেন দায়! একই সাজে আলাদাভাবে তিনটি ছবি আপলোড করেছেন তিনি।
একটি ছবির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘ইদানিং কালো রঙে আছি’। এই ছবিতে সাড়ে ৪৫ হাজার রিঅ্যাকশন পড়েছে। সঙ্গে আছে অসংখ্য মন্তব্য।
ক্লোজ শটে তোলা আরেকটি ছবি শেয়ার করে প্রভা দিয়েছেন কিছু পরামর্শ। সেটা আবার সিঙ্গেলদের জন্য। বলেছেন, অপেক্ষার সময়গুলো উপভোগ করতে, যেটা প্রাপ্য, সেটার চেয়ে কম কিছুতে না জড়াতে। তার মতে, একটি অসুস্থ সম্পর্কের চেয়ে একা থাকাই শ্রেয়।
দু’দিন আগে কালো শাড়িতে আরও একটি ছবি পোস্ট করেন প্রভা। এটির ক্যাপশনে তিনি উদ্বৃত করেছেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর একটি কবিতা। সেটাতেও রয়েছে সম্পর্ক নিয়ে উপদেশমূলক বার্তা। এই ছবিতে রিঅ্যাকশন পড়েছে ২৫ হাজারের বেশি।
এদিকে প্রভা নাটকের পাশাপাশি গানেও সম্প্রতি আত্মপ্রকাশ করেছেন। কিছু দিন আগে তার কণ্ঠে একটি গান প্রকাশিত হয়েছে। মৌসুমী ভৌমিকের গাওয়া বিখ্যাত ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কাভার করেছেন অভিনেত্রী। ভবিষ্যতে মৌলিক গান করারও চিন্তা রয়েছে তার।
