শাহজাদপুরে ট্যাংলরি ও নসিমনের মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংলরি ও নসিমনের মুখোমুখী সংঘর্ষে আব্দুল হাকিম (৩০) নামের একজন নসিমন চালক নিহত হয়েছে। এই ঘটনায় ইয়াকুব আলী নামের নসিমনের হেলপার আহত হয়েছে।

 

নিহত আব্দুল হাকিম পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চন্ডিপুর গ্রামের জয়নুল আবেদীনের পুত্র। আহত ইয়াকুব আলীর বাড়ি একই গ্রামে।

 

জানা যায়, নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর পৌর সদরের হালুয়াঘাটের একশো মিটার উত্তর পাশে ট্যাংলরি ও নসিমন গাড়ির মুখোমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক সোয়া ১০টায় বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে ছেড়ে আসা একটি ট্যাংকলরির সাথে বিপরীত থেকে ছেড়ে আসা একটি প্লাস্টিকের ড্রাম বোঝাই নসিমনের মুখোমুখী সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা চালক ও হেলপারকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নসিমন চালক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

 

এই বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এদিন সকালে তেলবাহী একটি ট্যাংকলরি বাঘাবাড়ী থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। ট্যাংকলরি হালিয়াঘাট এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা একটি ট্রলির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক নিহত ও অপর যাত্রী আহত হন। তিনি আরো বলেন, নছিমনটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে তবে ট্যাংলরি জব্দ করার প্রচেষ্টা চালাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *