নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২১ পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ শেষে বিকেল ৩ ঘটিকায় সরকারী যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা, বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বিজয় র্যালী আয়োজন করা হয়। উক্ত বিজয় র্যালী পুরো নাগরপুর সদর বাজার এলাকা প্রদক্ষিণ করে উল্লেখিত স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় বিকাল সাড়ে ৪ ঘটিকায় সারাদেশের ন্যায় মুজিববর্ষের শপথে অংশগ্রহণ করেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উক্ত বিজয় দিবসের দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, সম্মানিত সদস্য ও ডাকসু সাবেক সম্পাদক কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল, এ্যাডভোকেট আলাউদ্দীন খালীদ, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি, গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম খান অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, সাবেক নাগরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুর রহমান ফরিদ, নাগরপুর সরকারি কলেজ সাবেক ভিপি আল মামুন সহ সকল ইউনিয়নের বিভিন্ন আওয়ামীলীগ এর নেতা-কর্মীরা।
