বিনোদন ডেস্ক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আজকের দিন ধার্য রয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ হাজির হবেন পরীমনি।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ নভেম্বর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত-১০-এ বদলি করা হয়েছে।
ওইদিনই পরবর্তী চার্জ গঠনের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
এর আগে গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
