Home প্রধান খবর ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করলেন বিএনপি নেতা আলাল

ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করলেন বিএনপি নেতা আলাল

0
90

নজর২৪, ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের বিষয়ে ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। একইসঙ্গে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন।

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

 

ভারতের একটি হাসপাতালে চিকিৎসারত আলাল দেশবাসীর উদ্দেশে লিখিত বার্তায় বলেন, কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। একইসঙ্গে আমার বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।

 

তিনি বলেন, আমি প্রিয় স্বদেশভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সঙ্গত কারণেই সব দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি, অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

 

মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই।

 

উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার কিডনিতে টিউমার ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তিনি বর্তমানে ভারত অবস্থান করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here