ভিপি নুরের বিরু’দ্ধে মামলার প্রতিবাদে ‘মৌন গণপদযাত্রা’

নজর২৪, মানিকগঞ্জ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা ও গ্রেফতার এবং সারা দেশে অব্যাহত ধ.র্ষ.ণ, গুম, খুনের প্রতিবাদে মানিকগঞ্জে ‘মৌন গণপদযাত্রা’অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৮ অক্টোবর) বেলা ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ গণপদযাত্রার আয়োজন করা হয়। মানিকগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে জেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ মুখে কালো কাপড় পরে এতে অংশ নেন।

 

অ্যাডভোকেট মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন প্রমুখ।

 

বক্তারা, অবিলম্বে ভিপি নুরসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *