Home বিনোদন ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন কৌশানি

ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন কৌশানি

0
286

বিনোদন ডেস্ক- টালিউডের এ প্রজন্মের অভিনেত্রী কৌশানি মুখার্জি। ২০১৫ সালে তিনি ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে নিজেকে পরিচিত করেছেন।

 

সময়ের সঙ্গে তাল মিলিয়ে যিনি হরহামেশাই খোলামেলা রূপে ছবি শেয়ার করে ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন। আরও একবার নিজের স্বভাবজাত রূপে হাজির হলেন কৌশানি। ছড়িয়ে দিলেন রূপ ও শরীরের অগ্নিঝরা আবেদন।

 

শনিবার (১১ ডিসেম্বর) ফেসবুক ও ইনস্টাগ্রামে নয়া ফটোশুটের ছবি আপলোড করেছেন অভিনেত্রী। তা দেখেই কাবু ভক্তরা।

 

তবে নিন্দাও জুটেছে ঢের। কেননা ছবিতে তাকে একটু বেশিই খোলামেলা রূপে পাওয়া গেছে। কৌশানি পরেছেন লাল টপসের ওপর হলুদ ব্লেজার। তবে প্যান্ট পরেননি। খুব ছোট আকারের শর্টস পরেছেন বটে, কিন্তু সেটা ছবিতে সেভাবে দৃশ্যমান নয়। যার ফলে অনুসারীদের অনেকেই কটাক্ষে মেতেছে।

 

কেউ মন্তব্য করেছেন, ‘প্যান্ট আছে নাকি নাই?’, কেউ লিখেছেন, ‘অনেক ছবি তোলা হয়েছে, এবার প্যান্টটা পরে ফেলুন’। কেউ কেউ আবার তার বসার ভঙ্গিমা নিয়েও নেতিবাচক মন্তব্য করেছেন। তবে কোনো মন্তব্যেই নজর নেই কৌশানির। কেননা এসবে তিনি এখন অভ্যস্ত।

 

কৌশানি সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন শুটিংয়ের প্রয়োজনে। ঢালিউডের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘প্রিয়া রে’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। যেখানে তার নায়ক শান্ত খান। চাঁদপুরে সিনেমাটির শুটিং হয়েছে। শুটিং শেষ করে গত ৪ ডিসেম্বর কলকাতায় ফিরে যান অভিনেত্রী। ফিরেই কয়েকটি ফটোশুটে অংশ নিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here