Home দেশের খবর পুলিশ কর্মকর্তার গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

পুলিশ কর্মকর্তার গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

0
243

নজর২৪, রাজশাহী- রাজশাহী মেট্রোপলিটনের (আরএমপি) মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার আল-আমিনের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। এ ঘটনায় ইফতেখার আল-আমিনের স্ত্রী রূপসী দেওয়ানকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে মহানগরীর সাগরপাড়া এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। রূপসী দেওয়ান অভিযোগ স্বীকার করেছেন।

 

ঘটনা সূত্রে জানান গেছে, বিকেলে এসআই ইফতেখার আল-আমিন ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে নেওয়া হয় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে।

 

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, রোগীর অবস্থা ভালো নয়। তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে।

 

স্ত্রী রুপসী দেওয়ান এর দাবি, পুলিশ সদস্য স্বামীর একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক থাকায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

 

মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, রুপসী দেওয়ান অভিযোগ স্বীকার করেছেন। বতর্মানে তিনি পুলিশী হেফাজতে রয়েছেন। ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here