বিনোদন ডেস্ক- বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। বর্তমানে তিনি এপার-ওপার দুই বাংলায়ই জনপ্রিয় হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে তিনি প্রায়ই নারীদের অধিকার নিয়ে কথা বলেন।
এবার মিথিলা দাঁড়ালেন পারিবারিক নি র্যা তনের বিরুদ্ধে। নারী স্বাধীনতায় গুরুত্ব দিয়ে মিথিলা একটি ভিডিওবার্তা দিয়েছেন। এতে সমাজে প্রচলিত বেশ কিছু নেতিবাচক ধারণার বিপক্ষে অবস্থান নিয়েছেন তিনি।
মিথিলা বলেন, ‘লাল শাড়িতে যাবা, সাদা কাপড়ে আসবা, মেয়েদের মানিয়ে নিতেই হয়, রাত করে বাসায় ফিরলে তো মার খাবেই, স্বামীর রাগই তো ভালোবাসা, কী, গায়ে হাত তোলে? একটা থা প্প’ড়ে কী হয়! টাকা-পয়সা তো দেয়; এসব কথা আমাদের সমাজে পারিবারিক নি র্যা তনকে স্বাভাবিক করে তুলেছে। আজ আমি এই সকল কথা বর্জন করছি।’
তিনি বলেন, ‘আপনি যদি আপনার পরিবারের থেকে বা আশেপাশের কারো কাছ থেকে এ ধরনের কথা শুনে থাকেন তাহলে তাদের চিহ্নিত করুন। সেই ঘটনা পোস্ট করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ট্যাগ করুন আমাকে আর লিখুন।’
যারা নিজেদের ঘটনা লিখতে পারবে না, তাদের উদ্দেশ্যে একটি বিশেষ চিহ্নের কথাও বলেছেন। যা দেখে তিনি বুঝতে পারবেন যে ঐ মহিলার সাহায্যের প্রয়োজন।
‘বহ্নিশিখা’ নামের একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে মিথিলা নারীদের আহ্বান জানান, যাতে এই ধরণের কথাগুলো মেনে না নেন। পারিবারিক নি র্যা’তন রুখে দেয়ার জন্য সবাইকে সচেতন হওয়ার কথাও জানান অভিনেত্রী।
মিথিলার এই প্রতিবাদী রূপ নতুন নয়। এর আগেও তিনি নারী-শিশু পাচার এবং ফেসবুক, হোয়াটস অ্যাপ, টুইটারে অশ্লীল কটাক্ষের প্রতিবাদ জানিয়েছেন। তার সেই পদক্ষেপও বাহবা পেয়েছিল।
এদিকে মিথিলা বর্তমানে সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন। ঢাকা ও কলকাতা মিলিয়ে পরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘অমানুষ’ নামের একটি সিনেমা ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা। ‘জ্বলে জ্বলে তারা’ নামের আরেকটি সিনেমার কাজও শেষ করেছেন অভিনেত্রী।
এছাড়া কলকাতায় তিনি রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ সিনেমায় অভিনয় করেছেন। যুক্ত রয়েছেন ‘আ রিভার ইন হ্যাভেন’ ও ‘আয় খুকু আয়’ ইত্যাদি সিনেমার সঙ্গেও।
