বিনোদন ডেস্ক- বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে দ্রুত দেখা করতে বলে ধ র্ষ ণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন।
অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে আজ (৭ ডিসেম্বর) পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
এদিকে পদ হারাচ্ছেন ডা. মুরাদ হাসান এই খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার আরও কিছু ভিডিও। যেখানে তাকে অশ্লীল গালাগালি ও অশোভন মন্তব্য করতে দেখা গেছে।
পাশাপাশি আলোচনায় উঠে আসছে অতীতে তার নানা বিতর্কিত কর্মকাণ্ড। যেখানে রয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে কটু মন্তব্য।
গত ৩০ নভেম্বর ‘ময়ূরাক্ষী’ ছবির মহরতে মুরাদ হাসান শাকিবকে নিয়ে কটু মন্তব্য করেন। তিনি বলেন, ‘শুধু তাই নয় গত ৩০ নভেম্বর ‘ময়ূরাক্ষী’ ছবির মহরতে ডা. মুরাদ হাসান ঢালিউড সুপারস্টার শাকিব খানের ফিগার ও অভিনয় দক্ষতা নিয়ে কটু কথা বলেন। তিনি শাকিব খানকে ‘তেলাপোকা’ অ্যাখ্যা দিয়ে বলেন, ‘শাকিবকে দেখলে অনেক সময় আমি দুষ্টামি করে বলি, এই তুই তো অভিনয় জানস না। তুই তো শুধু লাফাস।
সেই অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রীর দাবি ছিল, শাকিব তাঁকে বলেছেন, এসব বলে তিনি যেন তাঁর মার্কেটটা নষ্ট না করেন। এরপর তিনি বলেছেন, বিষয়টা হলো যে এটা মার্কেট খাওয়ার ব্যাপার না। সিনেমা যদি কেউ দেখে, তার মধ্যে উপজীব্য কিছু যদি না থাকে, স্টোরি, কাহিনি না থাকে, তো তুমি শুধু লাফাইতেছ, নাচতেছ, গান গাইতেছ তেলাপোকার মতো—এটা তো উপভোগ করার চেয়ে পেইন লাগে। এই যে পেইন, এটা থেকে মুক্ত হতে চাই। ’
তথ্য প্রতিমন্ত্রীর এই দিনের বক্তব্যের সময়ও উপস্থিত ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। এদিন আরও দেখা গেছে পরিচালক রশিদ পলাশকে।
