Home বিনোদন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না: ওমর সানী

আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না: ওমর সানী

0
98

বিনোদন ডেস্ক- নেটদুনিয়াজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের ফোনালাপ। সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন ‘অকথ্য ভাষা’ সহজভাবে নিতে পারছেন না শোবিজ অঙ্গনের মানুষজনও।

 

এবারে এ নিয়ে বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সোমবার রাত ১০টা ৩৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই স্ট্যাটাস দেন।

 

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে… ইমনের ফোনটাকে ধন্যবাদ, ইমনকে নয়, আর মাহি ওই মুহূর্তে কি বা করার থাকে কি বা বলার থাকে বলুন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না।’

 

শিল্পীদের পাশে থাকার ইঙ্গিত দিয়ে ওমর সানী আরো লিখেছেন, ‘আমি একজন শিল্পী।’

 

এদিকে, এই স্ট্যাটাস দেয়ার আধা ঘণ্টার মধ্যেই হাজারও রিঅ্যাকশন ও কমেন্টে ওমর সানীর সাথে সহমত প্রকাশ করতে থাকেন তার ভক্তরা।

 

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ফোনালাপ। এতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আপত্তিকর ভাষায় বিভিন্ন প্রস্তাব দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান। মাহিকে তুলে এনে ধ র্ষ ণের হুমকিও দিয়েছেন তিনি!

 

এদিকে, ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অডিও ফাঁস হয়ে আলোচনা-সমালোচনায় থাকা তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here