Home বিনোদন এমন বিকৃত রুচি-ভাষার মানুষ সরকারের প্রতিমন্ত্রী : ন্যানসি

এমন বিকৃত রুচি-ভাষার মানুষ সরকারের প্রতিমন্ত্রী : ন্যানসি

0
115

বিনোদন ডেস্ক- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশ্রাব্য মন্তব্যের প্রতিবাদ জানালেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

 

সোমবার (০৬ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এই কণ্ঠশিল্পী লিখেছেন, ‘এমন বিকৃত রুচি, বিকৃত ভাষার মানুষ আমাদের বর্তমান সরকারের প্রতিমন্ত্রী! রাজনীতির ময়দানে পক্ষ-বিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে সস্তা পাবলিসিটির জন্য যে লোক একজন নারীকে সম্মান দিতে জানে না তাকে ধিক্কার জানাই। জাইমা রহমানকে নিয়ে করা এমন জঘন্য বানোয়াট বক্তব্য প্রত্যাহারে সরকার কি ভূমিকা পালন করেন তা দেখার অপেক্ষায় বাঙালি জাতি।’

 

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর রাতে ‘অসুস্থ খালেদা, বিকৃত বিএনপির নেতাকর্মী’ শিরোনামে এক ফেসবুক লাইভে যুক্ত হন মুরাদ হাসান। লাইভটির সঞ্চালক ছিলেন নাহিদ রেইনস নামে এক ইউটিউবার ও ফেসবুকার।

 

লাইভে বিএনপির রাজনীতির সমালোচনার একপর্যায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি বিভিন্ন মন্তব্য করেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ও পরিবারের সদস্যদের নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।

 

প্রতিমন্ত্রীর এসব মন্তব্যকে ‘কুরুচিপূর্ণ’, ‘অশালীন’ ও ‘মর্যাদাহানিকর’ বলে নিন্দা জানিয়েছেন বিএনপি, জেন্ডার বিশেষজ্ঞ ও নারী অধিকারকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here