ভূঞাপুরে ২০ দিনেও সন্ধান মেলেনি এনজিও কর্মী রহিমা খাতুনের

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ২০ দিনেও সন্ধান মেলেনি এনজিও কর্মী রহিমা খাতুনের (২০)। তিনি গত ১৬ নভেম্বর ভূঞাপুর বাজারে পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হন।

 

নিখোঁজ রহিমা খাতুন ভূঞাপুর উপজেলার বামনহাটা গ্রামের আহাম্মদ আলী মল্লিকের মেয়ে। তার বয়স ২০ বছর।

 

নিখোঁজ রহিমা খাতুনের বাবা আহাম্মদ মল্লিক জানান, ভূঞাপুর বাজারে মার্কেটিং করার কথা বলে রহিমা ১৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর আর বাড়ি ফিরে আসেনি। তার স্বামী বিদেশ চাকরী করে এবং তার দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে। অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

 

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *