মরুভূমির বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে নায়িকা মাহি

বিনোদন ডেস্ক- স্বামীসহ ওমরাহ পালন করতে গেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারকে নিয়েই ওমরাহ করবেন বলে বিয়ের পরই জানিয়েছেন এই নায়িকা।

 

বুধবার (২৪ নভেম্বর) মাহিয়া মাহি নিজেই ওমরাহ পালন করতে যাওয়ার বিষয়টি জানান। সামাজিক মাধ্যম ফেসবুকে তার স্বামী রাকিব সরকারকে ট্যাগ করে এমন একটি পোস্ট করে এ খবর জানিয়েছিলেন তিনি।

 

এবার মরুভূমির বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে ধরা দিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। মাহির বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। ক্যাপশনে লেখেন, শুকুর আলহামদুলিল্লাহ। সঙ্গে চারটি লাল রঙের চারটি লাভ ইমোজি।

 

মাহির শেয়ার করা ছবিতে দেখা যায়, স্বামীর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। বিকালের সূর্যটাও যেন মাহি-রাকিবের সময়টাকে উপভোগের জন্য সোনালী প্রান্তরে রূপ নিয়েছিল। উষ্ণ মরুর বুকে স্বপ্ন জড়ানো ভালোবাসার কাব্য লিখলেন এই জুটি।

 

সৌদির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগের পোস্টে মাহি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ তে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার (স্বামী) তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। মূলত রাকিবের জন্মদিন উপলক্ষে ওই বিশেষ মুহূর্তটিকে বিয়ের জন্য বেছে নেন নায়িকা। প্রিয় মানুষটিকে জন্মদিনের উপহার হিসেবে নিজেকে সঁপে দেন তিনি।

 

মাহি এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। চলতি বছরের ২২ মে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। অবশ্য অপুর আগে মাহি আরও এক ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন বলে জানা যায়। অন্যদিকে রাকিব সরকারের এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার দুটি সন্তানও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *