মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন শাহজাদপুরের ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হাসান

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিলের পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন গুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।

 

ইউপি নির্বাচন উপলক্ষ্যে অন্যান্য ইউনিয়নের নৌকার প্রার্থীদের মধ্যে ব্যাতিক্রম ১নং কায়েমপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসান। তিনি সকাল থেকে দীর্ঘ রাত পর্যন্ত সাধারণ ভোটারদের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

 

তিনি গণসংযোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সন্ধায় কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বাজারে জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৌকা প্রতিকের ভোট প্রার্থনা করেছেন। এবং নৌকার প্রতিকের জয় নিশ্চিত করার লক্ষ্যে দলীয় কর্মী সমর্থকদের সাথে মতবিনিময় করেছেন।

 

এসময় এলাকার জনসাধারণ নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসানকে কাছে পেয়ে আনন্দের বহিঃপ্রকাশ স্বরুপ দীর্ঘক্ষণ হাসিবুল হক হাসানের সাথে সাথে বাজারের চতুর্দিক গণসংযোগ করেন।

 

এসময় নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসান বলেন, জনগণ যেমন দেশের চালিকা শক্তি তেমনি ভোটাররা বাংলাদেশ আওয়ামীলীগ ও নৌকার চালিকা শক্তি। আমি চেয়ারম্যান থাকাবস্থায় অত্র ইউনিয়নের কতোটুকু উন্নয়ন করেছি সেটা ইউনিয়নবাসী বিবেচনা করবেন। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি নৌকা প্রতিকে সবার কাছে ভোট প্রার্থনা করছি।

 

তিনি আরো বলেন, আমার ইউনিয়নের কে কোন দল করে সেটা বিবেচনা করিনি। আমি দলমতের উর্ধ্বে থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, তাই আমি দলমত নির্বিশেষে সকলের কাছে ভোটের দাবি রাখি। আমার ইউনিয়নের জনগণের কাছে আমি তাদের সন্তান হিসেবে ভোট চাই।

 

উল্লেখ্য, কায়েমপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাসিবুল হক হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাব্বত উল্লাহ ও স্বতন্ত্র জিয়াউল আলম ঝুনু সহ মোট ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *