‘কাঁচা বাদাম’ খ্যাত ভাইরাল ভুবনের কাছে বাংলাদেশি তরুণ-তরুণী

নিউজ ডেস্ক: বেশ কয়েকদিন যাবৎ ‘কাঁচা বাদাম’ জ্বরে ভুগছে নেট দুনিয়া। এক ব্যক্তি গান গেয়ে গেয়ে ‘কাঁচা বাদাম’ বিক্রি করছেন, এক ব্যক্তি সেই গানের একটি ভিডি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দেওয়ার পর মুহুর্তেই সেই গান হয়ে গেছে ভাইরাল। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সবখানেই গানটি নিয়ে চর্চা হচ্ছে।

 

জানা গেছে, ‘কাঁচা বাদাম’-এর সেই ব্যক্তির নাম ভুবন বাদ্যকর। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা। একটি মোটরসাইকেলে চড়ে গ্রামে ঘুরে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করেন। তবে তার বিক্রির ধরণটা আলাদা। গানে গানে তিনি ক্রেতা আহ্বান করেন।

 

এদিকে ভাইরাল হওয়ার পর এই বাদাম বিক্রেতার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের দুজন ইউটিউবার। তাদের একজনের নাম মাহসান স্বপ্ন ও অপরজনের নাম তৌহিদা অনয়। মাহসান স্বপ্ন যিনি মজার টিভি নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন এবং তৌহিদা অনয় তার ফেসবুক পেইজে বিভিন্ন ধরণের ভিডিও আপলোড দিয়ে থাকেন। এখন পর্যন্ত জানা গেছে তারা দুজনই একে অপরের বন্ধু।

 

মাহসান ও তৌহিদা কয়েক দিন ধরেই রয়েছেন কলকাতায়। চিকিৎসার জন্য সেখানে গেছেন তারা। এই ফাঁকে বাংলাদেশে ‘কাঁচা বাদাম’ ভাইরাল হতে দেখে খোঁজ নেন ওই ব্যক্তির। এরপর ছুটে যান তার কাছে, ভিডিওর মাধ্যমে ভুবন বাদ্যকরের বক্তব্যও তুলে ধরেন এ তরুণ। আর তৌহিদা ভুবন বাদ্যকরের কন্ঠে ‘কাঁচা বাদাম’ গানটি গাওয়ার সময় গানের সাথে নেচেছেনও।

 

ভুবনের এই গান আরও কয়েক মাস আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। তখন কয়েকজন মিউজিশিয়ান গানটিতে মিউজিক যুক্ত করে রিমিক্স বানিয়েছিলেন। তবে তখন সেভাবে ভাইরাল হয়নি। সম্প্রতি অরজিনাল ভার্সনসহ রিমিক্স ভার্সনগুলোও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

 

ইউটিউবার মহসান স্বপ্নের সুবাদে জানা গেল, ভুবন বাদ্যকরের পারিবারিক অবস্থাও। পলিথিনে ছাওয়া ছোট্ট মাটির ঘরে তার বসবাস। স্ত্রী দুই ছেলে, এক পুত্রবধূ ও স্বামী পরিত্যক্ত বোনকে নিয়ে তার সংসার। ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর স্থানীয় বিধায়ক তার সঙ্গে দেখা করেছেন। বাদামও কিনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *