‘সরকারি গাড়ি তো কী হইছে, কাগজটা দেখান’

নজর২৪ ডেস্ক- রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বনশ্রী আইডিয়াল স্কুলের ছাত্ররা।

 

তাদের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হচ্ছে। সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভে ওই সড়কে যান চলাচল সীমিত রয়েছে।

 

বিক্ষোভরত শিক্ষার্থীরা শুধুমাত্র ঢাকার গণপরিবহন আটকে রেখে অ্যাম্বুলেন্স ও মালামালের ট্রাক ও লরি ছেড়ে দিচ্ছে।

 

বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পতাকাবাহী একটি গাড়ি দেখে আটকে দেয় শিক্ষার্থীরা। পরে চালক বলেন ‘এটা সরকারি গাড়ি।’

 

এতে শিক্ষার্থীরা বলে, ‘সরকারি গাড়ি তো কী হইছে? কাগজটা দেখান।’ এরপর ওই গাড়িটি রাস্তার পাশে থামাতে বললেও তা টেনে চলে যায়। সে সময় গাড়িটি খালি ছিল। ভেতরে কোনো ভিআইপি ছিলেন না।

 

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদে রামপুরা ব্রিজ অবরোধ করে চলা বিক্ষোভের কারণে রামপুরা থেকে বাড্ডা-শাহজাদপুর পর্যন্ত রাস্তার উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *