শ্রাবন্তীর গলার লকেটে কার নাম লেখা?

বিনোদন ডেস্ক- কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী আর বিতর্ক একসঙ্গে চলে। এটা এখন টলিপাড়ায় প্রচলিত কথা। নায়িকার তিনটে ভাঙা বিয়ে, নতুন প্রেমের চর্চা, অসফল রাজনৈতিক ক্যারিয়ার, পদ্ম শিবিরে মাস কয়েকেই মোহভঙ্গ, ফের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা- সবই জারি রয়েছে। কিন্তু কোনও বিতর্ক নিয়েই মাথা ঘামাতে রাজি নন শ্রাবন্তী। কারণ তিনি বিশ্বাস করেন, ‘জীবন তোমাকে শক্ত হতে শেখায়, তাও নিজের প্রচেষ্টায়’। এই কথাটা মনেপ্রাণে বিশ্বাস করেন শ্রাবন্তী।

 

কাজ নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী, সঙ্গে আজকাল সময় পেলেই এদিক সেদিক ঘুরতে বেরিয়ে পড়ছেন শ্রাবন্তী। এ কথা ভুললে চলবে না, মাস কয়েক আগেই ঘটা করে একটি জিমখানা খুলেছিলেন অভিনেত্রী। ফিটনেস নিয়ে খুব বেশি মাথা ঘামান শ্রাবন্তী তেমনটা নয়, মানে সেই অর্থে ফিটনেস ফ্রিক নন শ্রাবন্তী। অনেক সময় শরীর নিয়ে কটাক্ষের মুখেও পড়েছেন ৩৫ বছর বয়সী এই নায়িকা।

 

শনিবার সোশ্যাল মিডিয়ায় নো-মেক আপ লুক আর কালো রঙের হাতকাটা টি-শার্টে ধরা দিলেন শ্রাবন্তী। মাখনের মতো ত্বক, পনি টেল করে বাঁধা চুলে উপচে পড়ছে গ্ল্যামার। ছবির ক্যাপশনে লেখা- ‘জাস্ট লাইক দ্যাট’।

 

তবে এই ছবিতে সবার নজরে এল শ্রাবন্তীর গলার লকেট। সোনালি রঙের এই কাস্টোমাইজ লকেটে কার নাম লেখা রয়েছে? প্রশ্ন অনেকের মনেই। আসলে একটু লক্ষ্য করলে দেখা যাবে শ্রাবন্তীর গলার লকেটে লেখা রয়েছে ‘Gintu’, আদর করে বাড়ির সকলে তাঁদের জিন্টু বলেই ডাকে। তাই এই লকেটেটিও খুব কাছের কোনও মানুষই হয়ত উপহার দিয়েছেন শ্রাবন্তীকে, তাই তো এতো আগলে রেখেছেন নায়িকা।

 

রোশনের সঙ্গে গত এক বছরেরও বেশি সময় ধরে এক ছাদের তলায় থাকেন না শ্রাবন্তী। অন্যদিকে চলতি বছরের গোড়া থেকেই ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে তুমুল। মাস কয়েক আগেই স্বামীর বিরুদ্ধে ডিভোর্স মামলাও দায়ের করেছিলেন। সেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ১৫ ডিসেম্বর। নিখিল-নুসরাতের বিতর্কিত বিয়েতে ইতি পড়ছে, এখন দেখবার এই বিচ্ছেদ মামলার নিষ্পত্তি কত দ্রুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *