বাঁধনকে নিয়ে ‘রেহানা মরিয়ম নূর’ দেখলেন ডেন্টাল চিকিৎসকরা

বিনোদন ডেস্ক- ক্যারিয়ারের সেরা সময় পার করছেন আজমেরী হক বাঁধন। তার আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১২ নভেম্বর। সিনেমাটি দেখে দর্শকের প্রশংসাতে ভাসছে পুরো টিম। বলতে গেলে রেহানা মরিয়ম নূর নিয়ে বাঁধন এখন ভাসছেন, উড়ছেন।

 

আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত এ সিনেমা দেখে এসে দর্শকরা সোশ্যাল মিডিয়ায় অবিব্যক্তি প্রকাশ করছেন। অধিকাংশই ইতিবাচক, তাঁর অভিনয়ের প্রশংসা। দীর্ঘদিন পর পর্দায় নতুন এক বাঁধনকে দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক।

 

অভিনেত্রী হলেও তিনি একজন ডেন্টাল চিকিৎসক। এই আকাশচুম্বী সাফল্যে তাকে নতুন করে উৎসাহ দিতে দেশের শীর্ষ স্থানীয় ডেন্টাল চিকিৎসকদের নিয়ে বুধবার (২৪ নভেম্বর) এসকেএস সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শনের আয়োজন করেন অন্যতম ডেন্টাল সংগঠক ডা. মো. আসাফুজ্জোহা রাজ।

 

এ বিষয়ে অভিনেত্রী বাঁধন বলেন, প্রফেশনের অতি প্রিয় মুখ ও আমাদের বড় ভাই ডা. রাজ এই অল্প সময়ে যে এতো বড় আয়োজন করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এ আয়োজনকে আমি কখনই ভুলবেনা। এটা শুধু তার পক্ষেই সম্ভব। সম্প্রতি তিনি তাহসানের সঙ্গে একটি নতুন চলচিত্রে চুক্তিবদ্ধসহ অনেক ক্ষেত্রে নিজের বলিষ্ঠ অভিনয়ের সাক্ষ্য দিচ্ছেন।

 

 

বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স-এর সদস্য সচিব ও পাইওনিয়ার ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রাজ এর তত্ত্বাবধানে ইতোমধ্যে দেশে বড় আকারে একাধিক সফল আন্তর্জাতিক ও জাতীয় ডেন্টাল সেমিনার আয়োজিত হয়েছে।

 

এর পাশাপাশি চিকিৎসকদের সুস্থ বিনোদনে প্রশংসনীয় কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। সাধারণ জনগণকে মুখের স্বাস্থ্য রক্ষায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে তার নিয়মিত উপস্থিতি উল্লেখযোগ্য।

 

এ সময় ডা. বাঁধন ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল, পেডোডন্টিকস্ এর হেড অধ্যাপক জেবুন নেছা, বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাবুদা সুলতানা, ডা. মরিয়ম জুই ও শামস্ জামান বাবু, নাছিমা খান, বারডেম ডেন্টাল ইউনিটের ডা. শাহানা দস্তগীর ও ডা. মুবাস্সিরুল হক, সাফেনা ওমেন্স ডেন্টাল কলেজের ডা. শামীম সুলতানা রুমা ও ডা. ইশরাত জেরিন, মার্কস ডেন্টালের ডা. মামুনুর রশিদ, ডা. রওশন আক্তারসহ শতাধিক ডেন্টাল চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *