বিনোদন ডেস্ক- মাহিয়া মাহি। বাংলাদেশের চলচ্চিত্রের এই সময়ের অন্যতম আলোচিত চিত্রনায়িকা। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। দ্বিতীয় স্বামী কামরুজ্জামান সরকার রাকিবকে সঙ্গে নিয়েই ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
আজ বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যার একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন মাহি-রাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহি নিজেই।
এদিকে, এক ফেসবুক বাতায় মাহিয়া মাহি লেখেন, আলহামদুলিল্লাহ।জীবনে প্রথমবার ওমরাহ তে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের উর্ধে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রয়েছে মাহি নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছে না! কারণ তিনি শোবিজ জগত থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা করেছেন সেই জন্য তিনি স্বামীকে নিয়ে হজ্জে গেলেন। মাহি তার পোশাকেও পরিবর্তন এনেছেন। সম্প্রতি সময়ে মাহি ফেসবুক পোস্টে চোখ রাখলে দেখা যাচ্ছে তিনি বোরকা পরে ছবি পোস্ট করছেন। তবে এ বিষয়ে মাহির কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। মূলত রাকিবের জন্মদিন উপলক্ষে ওই বিশেষ মুহূর্তটিকে বিয়ের জন্য বেছে নেন নায়িকা।
এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের মধ্যে বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গেল মে মাসে অপুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা দেন মাহি। তারপরই দ্বিতীয় বিয়ে করেন এই অভিনেত্রী।
অন্যদিকে রাকিব সরকারেরও এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার দুটি সন্তানও রয়েছে।
