Home বিনোদন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত নায়িকা মিম

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত নায়িকা মিম

0
173

বিনোদন ডেস্ক- এবার সেরা করদাতার পুরস্কার পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রাজধানীর অফিসার্স ক্লাবে বুধবার ২০২০-২১ করবর্ষে তাকে সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয় জাতীয় রাজস্ব বোর্ড।

 

এ পুরস্কার পেয়ে ভীষণ খুশি অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সম্মাননা গ্রহণের কয়েকটি ছবি পোস্ট করেন মিম।

 

ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘আবার এই পুরস্কার পেয়ে আমি খুব খুশি এবং কৃতজ্ঞ!’

 

গত ১৭ নভেম্বর দেশের সেরা করদাতাদের নাম ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার জ্যেষ্ঠ নাগরিক, ব্যবসায়ী, শিল্পীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়।

 

এর মধ্যে অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে এবার সেরা করদাতা হন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ। এ ছাড়া শিল্পী (গায়ক/গায়িকা) ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ দে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here