Home বিনোদন ওমরাহ পালনে স্বামীর সঙ্গে সৌদি গেলেন মাহি, চাইলেন দোয়া

ওমরাহ পালনে স্বামীর সঙ্গে সৌদি গেলেন মাহি, চাইলেন দোয়া

0
125

বিনোদন ডেস্ক- বিয়ের দুই মাস ঘুরতে না ঘুরতে স্বামী রাকিব সরকারকে নিয়ে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ বুধবার সন্ধ্যার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন এই চিত্রনায়িকা।

 

অন্তর্জালে সেই ছবি প্রকাশ করে মাহিয়া মাহি লেখেছেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথম বার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার, তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

 

এই ঘোষণা জানান দেওয়ার সময় যে কয়েকটি ছবি ব্যবহার করেছেন তার সবকটিতেই স্বামী রাকিবকে টুপি পরিহিত ও নিজেকে বোরকা ও নেকাবে আচ্ছাদিত করেছেন নায়িকা।

 

চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে। রাকিব সরকারের স্ত্রী রয়েছে, রয়েছে সন্তানও। রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। এদিকে মাহিরও এটি দ্বিতীয় বিয়ে।

 

মাহি এর আগে ২০১৬ সালে মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এর পরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরবর্তী সময়ে বিয়ের গুঞ্জন শুরু হয়। অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here