মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে পিকআপ ও মিল্ক ক্রীম মেশিনসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
জানা যায়, এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় এআইএফ-৩ ম্যাচিং আন্ট উপ-প্রকল্প আওতায় খামারীদের জন্য ১টি পিক-আপ গাড়ি, এল ডি ডি পি প্রকল্পের আওতায় ৪ জন দুগ্ধ খামারীদের মাঝে ৪ টি মিল্ক ক্রীম সেপারেটর মেশিন এবং আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনান্তে ৫০ জন খামারীর মাঝে কৃমির ঔষধ ও ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা ভাইস-চেয়ারম্যান এম. আলা উদ্দিন, ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু, চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম ও ডা. মিনহাজুল করিম প্রমুখ।
