Home দেশের খবর ঢাকা কিস্তি আদায়ে গিয়ে নিখোঁজ, পাঁচ দিনেও খোঁজ মেলেনি এনজিওকর্মী মিরার

কিস্তি আদায়ে গিয়ে নিখোঁজ, পাঁচ দিনেও খোঁজ মেলেনি এনজিওকর্মী মিরার

0
104

টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইলের ভূঞাপুরে কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ হওয়া নারী এনজিও কর্মীর খোঁজ মিলেনি পাঁচদিনেও।

 

নিখোঁজ মিরা খাতুন (৩২) বেসরকারী সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) উপজেলার ফলদা শাখায় সিনিয়র মাঠ সংগঠক এবং কালিহাতী উপজেলার সালেঙ্গা এলাকার রাজিব মিয়ার স্ত্রী।

 

এরআগে গত শনিবার (২০ নভেম্বর) ফলদা এসএসএস অফিস থেকে ঝনঝনিয়া শেষ করে মাইজবাড়ি গ্রামে কিস্তি আদায় শেষ করে অন্য কেন্দ্রে যাওয়ার পর নিখোঁজ হয় মাঠ সংগঠক মিরা খাতুন। ওই দিনই তার নিখোঁজ হওয়ার ঘটনায় এনজিও কর্তৃপক্ষ থানায় সাধারন ডায়রী করে। তার স্বামী রাজিব মিয়া একই এনজিওর কুমিল্লার মুরাদনগর শাখায় হিসাব রক্ষক হিসেবে কর্মরত রয়েছে।

 

এসএসএসের ফলদা শাখার ব্যবস্থাপক বন্যা আক্তার বলেন, দেড় বছর ধরে মিরা ফলদা শাখায় মাঠ সংগঠক হিসেবে চাকরি করছেন। এই শাখাতে তার নামে পাঁচ লাখ টাকার এফডিআর রয়েছে।

 

নিখোঁজের দিন মিরা ওই শাখার অধীন ঝনঝনিয়া ও মাইজবাড়ি কেন্দ্র শেষ করে শাখায় ফিরে আসার কথা ছিল। কিন্তু দুই কেন্দ্র শেষ করে ফেরার পথে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় সাধারন ডায়রী করা হয়েছে। পাচঁদিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব মিয়া বলেন, নিখোঁজ ওই এনজিও কর্মীর খোঁজ পেতে দেশের সব থানাগুলোতে বার্তা প্রেরণ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার সন্ধানপূর্বক তদন্ত অব্যাহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here