Home প্রধান খবর খালেদা জিয়ার অবস্থা ভেরি ক্রিটিক্যাল: মির্জা ফখরুল

খালেদা জিয়ার অবস্থা ভেরি ক্রিটিক্যাল: মির্জা ফখরুল

0
128

নজর২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলীয় প্রধানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এ কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার অবস্থা ভেরি ক্রিটিক্যাল। ডাক্তার সাহেব মনিটরিং করছেন। তারা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছে।’

 

সরকারের কারণে সাবেক প্রধানমন্ত্রীর সুচিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ‘সরকার গত তিন বছরে তাকে (খালেদা জিয়াকে) কোনো চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সরকার গণতন্ত্রকে হরণ করার জন্য এ ক্যারিশম্যাটিক নেত্রীকে বন্দি করে রেখেছে।’

 

এদিকে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি মহল অসৎ উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। গুজবে কান না দিয়ে তার সাথে যোগাযোগ করার কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here