Home রাজধানী মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর

0
124

নজর২৪, ঢাকা- বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। একই সঙ্গে সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টার পরে শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন। তারা পোশাক কারখানায়ও ভাঙচুর চালান বলে খবর পাওয়া গেছে।

 

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাকিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকে কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছেন। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এদিকে সড়কে অবস্থানের কারণে যান চলাচল ব‌্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here