এবার টিক্কা খানের লুকে হাজির জায়েদ খান

বিনোদন ডেস্ক- শ্যাম বেনেগালের পরিচালনায় বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু’র বায়োপিকে চিত্রনায়ক জায়েদ খান যুক্ত হয়েছেন সোমবার (২২ নভেম্বর)। এই সিনেমায় টিক্কা খানের চরিত্রে দেখা যাবে তাকে। এবার টিক্কা খানের লুকে হাজির হয়েছেন এই অভিনেতা।

 

ভারত বিভাগের সময় মেজর পদে টিক্কা খান পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৬৯ সালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। টিক্কা খান ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালনকালে বালুচিস্তানের মতো নির স্ত্র নিরীহ বাঙালিদের ওপরও পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর সামরিক হাম লা পরিচালনা করেন, এজন্য জন্য তাকে ‘বাংলার ক সা ই’ বলা হয়।

 

সেই চরিত্রটি করার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন জায়েদ। প্রকাশিত লুকেও তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। এ সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র ১ টাকা নেবেন জায়েদ।

 

সিনেমাটির জন্য মুম্বাইতে অডিশন দিয়েছেন বলে জানান জায়েদ। তিনি মনে করেন, বঙ্গবন্ধুর বায়োপিক একটা স্বপ্নের প্রকল্প। সেই স্বপ্নের অংশ হতে পারছেন বলে এটাকে অভিনয় ক্যারিয়ারে সেরা প্রাপ্তি বলে মনে করেন।

 

বলেন, যেহেতু এটি আমার কাছে স্বপ্নের প্রজেক্ট তাই এক টাকা পারিশ্রমিক নিচ্ছি। কারণ, বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা থেকে কাজ করতে যাচ্ছি, এর চেয়ে বড় প্রাপ্তি তো হতে পারে না।

 

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় দৃশ্য ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের। ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ।

 

শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরো অনেকে এতে অভিনয় করছেন।

 

বর্তমানে সিনেমার পরবর্তী অংশের শুটিংয়ের জন্য বাংলাদেশে রয়েছেন শ্যাম বেনেগাল সহ পুরো টিম। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *