Home বিনোদন নিক-প্রিয়াঙ্কার ডিভোর্স গুঞ্জন: মুখ খুললেন অভিনেত্রীর মা

নিক-প্রিয়াঙ্কার ডিভোর্স গুঞ্জন: মুখ খুললেন অভিনেত্রীর মা

0
148

বিনোদন ডেস্ক- সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয় বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এ মাধ্যমেই জীবনের নানা মুহূর্তের ঘটনা ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। তাইতো বিয়ের পরপর স্বামী নিক জোনাসের পদবী জুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে।

 

ইনস্টাগ্রাম, টুইটারে জ্বলজ্বল করছিল ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন। উধাও ‘জোনাস’। ফিরে গেলেন সেই পুরনো প্রিয়াঙ্কা চোপড়ায়।

 

এদিকে হঠাৎ এ পরিবর্তন মেনে নিতে পারছেন না তার ভক্তরা। অনেকেই এ ঘটনাকে সামান্থা ও নাগা চৈতন্যের বিবাহ বিচ্ছেদের সঙ্গে তুলনা করছেন। কারণ সামান্থা ও নাগা প্রথমে এ পথেই হাঁটছিলেন। তবে কি প্রিয়াঙ্কাও একই পথে হাঁটছেন?

 

তবে মঙ্গলবার তাদের বিচ্ছেদের সম্ভাবনার গুঞ্জন স্রেফ উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। ভারতীয় একটি নিউজ পোর্টালকে দেওয়া বিবৃতিতে মধু বলেছেন, গুঞ্জনের ভিত্তি নেই। নেটিজেনদের কাছে তাঁর অনুরোধ, ‘সবই বাজে কথা। গুজব ছড়াবেন না।’

 

এদিকে, মুম্বাইয়ে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ বন্ধু টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘ভিত্তিহীন এসব গুজব বিশ্বাস করবেন না।’ ওই বন্ধু আরও বলেন, সামাজিক মাধ্যমের অনুগামীদের আগবাড়িয়ে চিন্তার প্রবণতা বেশি।

 

কোটি তরুণের হৃদয় ভেঙে ২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাঁদের রাজকীয় বিয়ের আয়োজন। বিবাহপূর্ব অনুষ্ঠানগুলোও ছিল অভিজাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here