খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছেন জাফরুল্লাহ ও সাকি

নজর২৪, ঢাকা- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘আমরা বিকাল ৫টা নাগাদ হাসপাতালে পৌঁছাবো।’

 

বিএনপির দলীয় একটি সূত্র জানায়, আজ বিকাল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়ার চিকিৎসকেরা সর্বশেষ অবস্থা পর্যালোচনা করতে বোর্ড মিটিং করবেন। এরপরই জাফরুল্লাহ চৌধুরী ও জোনায়েদ সাকি হাসপাতালে পৌঁছাবেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন।

 

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *