সাইন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

নজর২৪, ঢাকা- গণপরিবহনে ‘হাফপাস’ ভাড়ার দাবিতে আজও রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছে কলেজ শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।

 

সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতবারের সড়ক আন্দোলনে ও শিক্ষার্থীদের দাবি ছিল হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। প্রশাসন কালক্ষেপণ করছে। তাই আবারও সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমেছে যেন তাদের এ দাবি আদায় হয়।

 

ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী সিফাত শাহরিয়ার বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘ দিনেও আমাদের সে দাবি বাস্তবায়ন হয়নি। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন পরিবহনের খারাপ আচরণও করা হয়েছে। আমরা এসব ঘটনার বিচার চাই এবং হাফ ভাড়া নিশ্চিত করতে সরকারের প্রজ্ঞাপন চাই।

 

এদিকে অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে ইতোমধ্যেই নিউমার্কেট এবং ধানমন্ডি থানার সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে অবস্থান করছে বলে জানিয়েছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *