রংপুর ব্যুরো- শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, এখনো স্কুলগুলোতে শিক্ষার্থীদের ৬০/৭০ হার ভাগের বেশী নয়। তার কারণ অনেক অভিভাবকরা এখনো শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে শঙ্কিতবোধ করছেন।
শনিবার সকালে রংপুর সার্কিট হাউস এ গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোসহ শিক্ষার গুনুগত মান বৃদ্ধিতে কাজ করছে সরকার। কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দেয়া হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্চ মোকাবেলায় কর্মউপযোগি শিক্ষার মাধ্যমে কর্মজীবনে প্রবেশের বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে।
পরে মন্ত্রী স্থানীয় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ম্যানেজমেন্ট ইসু ইন কোয়ালিটি এ্যাসুরেন্স অব কলেজ এ্যাডুকেশন সেমিনারে অংশ নেন।
এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মো. মশিউররহমানসহ বিভাগের আট জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২শ’ ৭২ জন কলেজ অধ্যক্ষ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ অংশ নেন।
