নজর২৪ ডেস্ক- বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছেন জাবিন ইকবাল। প্রাধান্য পাচ্ছে বাংলাদেশের সব জনপ্রিয় অভিনেত্রী ও মডেলদের কাছে। সে তালিকায় রয়েছে গ্লামার কুইন তানজিন তিশা, বিদ্যা সিনহা সাহা মীম, নুসরাত ফারিয়া, সুনেরাহ বিনতে কামাল, তাসনিয়া ফারিনসহ জনপ্রিয় অনেক অভিনেত্রী এবং দেশীয় টপ মডেল।
জাবিন ইকবালের ডিজাইন করা পোশাক হাতে তুলে নিয়েছেন ফ্যাশনিস্তারা। বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও কাজ করেছেন তিনি। একইসাথে বাংলাদেশের বিভিন্ন ব্রান্ডের সাথে স্টাইলিং করেন।
এছাড়াও মিউজিক ভিডিও, টিভিসি, ওভিসিসহ ফ্যাশন শো, ম্যাগাজিনে একচ্ছত্র কাজ করে যাচ্ছেন তিনি। লাক্স চ্যানেল আই সুপারস্টার, ক্যাপেক্সপো, বাটেক্সপো,বাংলাদেশ ফ্যাশন উইকসহ আরও অনেক ফ্যাশন শো এর কাপড় ডিজাইন করেছেন।
সম্প্রতি শেষ করেছেন ইনফিনিক্স এর একটি বিজ্ঞাপনের কাজ। সেখানে জাবিন ইকবালের বেষ্ট ফ্রেন্ড তানজিন তিশার চার ধরণের পোশাক ডিজাইন এবং স্টাইলিং করেছিলেন।
গত ১৭ নভেম্বর আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে একটি ফ্যাশন শোতে জাবিন ইকবাল এর ডিজাইন করা পোশাক দিয়ে শুরু হয় । সেখানে তিনি ব্রাইট এন্ড বোল্ড কালার নিয়ে ডিজাইন করেন। সুইচ কালারের ২৫ বছর পূর্তিতে আয়োজিত এই ফ্যাশন শো’টি রাজধানীর হোটেল রেডিসন ব্লু’র বল রুমে আয়োজিত হয়।
মজার ছলে জাবিন ইকবাল বলেন, বর্তমান সময়ে অধিকাংশ ছেলেদের মাথায় তাদের প্রেমিকা ঘুরে। কিন্তু আমার মাথায় সারাদিন ডিজাইন আর স্টাইল ঘুরে। ডিজাইন আর স্টাইলিং আমার প্রথম এবং শেষ প্রেমিকা। যখন কোন ডিজাইন মাথায় আসে সাথেই সেটা আমি এঁকে ফেলি। নতুন নতুন কাপড় ডিজাইন করা আর স্টাইলিং আমার নেশা। তাছাড়া কোনো ডিজাইন দেখলে সেটা মডিফাই করে কিভাবে নতুন কিছু বের করা যায় তার চেষ্টা করি।
বাংলাদেশের মিডিয়া পাড়ায় পোশাক ডিজাইন এবং স্টাইলিং এর কথা এলেই জাবিন ইকবালের নাম নির্মাতা-অর্গানাইজার এবং অভিনেত্রীদের মুখে শোনা যায়। অনেক নাটক, মিউজিক ভিডিও , বিজ্ঞাপনের শেষে চোখ রাখলেই দেখা যায় “আউট ফিট বায় জাবিন ইকবাল”।
পোশাক ডিজাইন নিয়ে জাবিন আরও বলেন, দীর্ঘ ১১ বছর ধরে কাজ করে যাচ্ছি আমি পোশাক ডিজাইন নিয়ে। আমি চাই বাংলাদেশ এর নাম রিপ্রেজেন্ট করতে। আমার করা ডিজাইন ছড়িয়ে যাবে সব দেশে। মডেল-অভিনেত্রীর ছাড়াও আমার ডিজাইন করা পোশাক দেশে-বিদেশে ফিক্সড কিছু ক্লাইন্ট আছে, তারা সব সময় আমার ডিজাইন করা কাপর নেয়। অনেক ভাবে অনেকে দেশকে রিপ্রেজেন্ট করে আমি পোশাক ডিজাইন দিয়ে করব। তাছাড়া ইচ্ছে আছে আমার নিজের ডিজাইন করা পোশাক দিয়ে একটি আউটলেট করব। তাতে নিত্য নতুন সব ডিজাইন দিয়ে সাজিয়ে তুলব।
