বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। তার অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক। সিনেমায় গল্পের প্রয়োজনে কখনো তিনি খুবই সাধারণ তরুণী আবার কখনো গর্জে উঠেন বন্ধুক হাতে। সব কিছু ছাড়িয় বাস্তব জীবনে মাহি খুবই সাধারণ ও আবেগপ্রবণ মানুষ।
পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মাহি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বন্ধু গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে। এরপর থেকে স্বামীকে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে যাচ্ছেন একের পর এক স্ট্যাটাস।
এদিকে মাহির প্রায় সব পোস্টেই কমেন্ট করতে দেখা যায় রাকিবকে। দু’জনের কমেন্ট চালাচালি নজর কাড়ে ভক্তদেরও।
স্বামীর সঙ্গে মাহির ফেসবুকীয় রসায়নের একটা দিক হলো ছন্দ ছন্দ খেলা। প্রিয় কোনো গানের দু’চারটে লাইন মাহি লিখে পোস্ট করেন। নিচে কমেন্ট বক্সে ওই গানের পরের অংশ লিখে দেন স্বামী রাকিব। বৃহস্পতিবারও (১৮ নভেম্বর) একই ঘটনার রচনা করলেন তারা।
নিজের দামি আইফোনে দুটি মিরর সেলফি তোলেন মাহি। পরনে কালোর ওপর লাল প্রিন্টেড পোশাক। উদাস ভঙ্গিতে তোলা ছবি দুটির ক্যাপশনে নায়িকা লিখেছেন প্রেমের বিখ্যাত গান ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’র দুটি লাইন।
মাহি লিখেছেন, ‘চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার’। মাহির এই পোস্টের নিচে কমেন্টে হাজির রাকিব। তিনি লিখেছেন গানটির পরের দুই লাইন- ‘এ জীবন করেছো কতো যে মধুর, হৃদয়ে কত গান কত যে সুর’।
এর আগেও মাহি-রাকিব গানের এই ছন্দ ছন্দ খেলায় মেতেছিলেন। তখন তাদের মাঝে সেতু হয়েছিল কলকাতার জনপ্রিয় রোম্যান্টিক গান ‘আজ এক নাম না জানা কোনো পাখি’।
