Home আলোচিত সেই বিথিকেই বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

সেই বিথিকেই বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

0
154

নজর২৪, কুড়িগ্রাম- বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। পাত্রী তোহফা সাদিয়া বিথি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদের মেয়ে। তিনি শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে অনেকটা ঘরোয়াভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরের সাজে সজ্জিত শোভনের পাশে নববধূকে দেখা যায়। ছবি দেখে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও অনুসারীরা।

 

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই শোভন ও বিথি প্রেমের সম্পর্কে ছিলেন। এবার তাদের সম্পর্ক বিয়ের মাধ্যমে নতুন রূপ পেল।

 

বিয়ের বিষয়টি নিশ্চিত করে শোভনের পিতা ও ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরন্নবী চৌধুরী খোকন জানান, দুই পক্ষের সম্মতিতে বিয়ে হয়েছে। বিয়েতে ৫ লাখ ১ হাজার টাকা দেন মোহরানা নির্ধারণ করা হয়।

 

ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন জানান, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অনেকটা ঘরোয়াভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছে দুই পরিবার। কিছু আত্মীয়-স্বজন ছাড়া এ অনুষ্ঠানে তেমন কেউ উপস্থিত ছিলেন না।

 

এর আগে ২০১৯ সালে সভাপতির দায়িত্ব পালনকালে তার বিয়ের গুঞ্জন উঠে। সোশ্যাল মিডিয়ায় একজন নারীর সঙ্গে তার ছবি শেয়ার দিয়ে শোভনকে বিবাহিত দাবি করে ছাত্রলীগের একটি অংশ। সে সময় তিনি তা অস্বীকার করেন এবং বিয়ে করলে সবাইকে জানিয়ে করবেন বলে গণমাধ্যমকে জানান। অবশেষে সেই নারীকেই বিয়ে করলেন তিনি।

 

২০১৮ সালের ৩১ জুলাই দুই বছর মেয়াদি কেন্দ্রীয় নির্বাহী সংসদকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সভাপতি নির্বাচিত হন। কিন্তু এক বছর গড়াতেই অভিযোগ ও অনিয়মের কারণে তাকে সরে যেতে হয়। তিনি এখন মনোযোগ দিয়েছেন ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনের রাজনীতিতে।

 

নিজ এলাকার মানুষের পাশে থেকে সেবা দিচ্ছেন। করোনাকালে বিলিয়েছেন মাস্ক-স্যানিটাইজার। দেশজুড়ে বন্যা দেখা দিলে ত্রাণ নিয়ে গেছেন এলাকার মানুষের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here