শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: মোংলা বন্দরে পশুর চ্যানলের হাড়বাড়িয়া এলাকায় বিদেশ জাহাজের সাথে ধাক্কা লেগে কয়লা বোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় সর্বশেষ নিঁখোজ থাকা তিন নাবিকের মধ্য আরো একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
১৯ নভেম্বর শুক্রবার দুপুরে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ১২ নম্বর এ্যাংকারেজ এলাকা থেকে ভাসমান থাকা অবস্থায় এ মৃতদেহটি উদ্ধার করা হয়।
লঞ্চ লেবার এ্যাসাসিয়শনের মোংলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান বাবুল জানান, গত সোমবার রাতে হাড়বাড়িয়ার ৯ নম্বর বয়া এলাকায় বন্দরের পশুর চ্যানেল বাল্কহেড ডুবে ৫ নাবিক নিঁখোজ থাকেন। এরমধ্য মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় দুইজনের লাশ উদ্ধার করা হয়। তারপরও নিঁখোজ থাকেন তিনজন।
ওই তিনজন নিঁখোজ থাকা অবস্থাই সংশ্লিষ্টরা বুধবার উদ্ধার অভিযান বন্ধ করে দেন। তারপর থেকে নিঁখোজদের পরিবার লাশের সন্ধানে দুর্ঘটনাকবলিত এলাকায় খুঁজতে থাকেন। তারা এক পযার্য়ে শুক্রবার দুপুর হাড়বাড়িয়া-৯ বয়া এলাকায় একটি লাশ ভাসতে দেখেন। এরপর পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
শুক্রবার উদ্ধার হওয়া লাশটি ওই বাল্কহেডের নিখোঁজ নাবিক রবিউল ইসলাম (৩৫) বলে শনাক্ত হয়। তার বাড়ী পিরাজপুরের স্বরুপকাঠী এলাকায় বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার উদ্ধার হওয়া লাশ দুইটি হলো গ্রিজার নুর ইসলাম (৩২) ও সুকানি মহিউদ্দিন (৩৫)। এই দুইজনের বাড়ীও স্বরুপকাঠীতে। তবে এখনও আরো দুইজন নাবিক নিঁখোজ রয়েছে। তারা হলেন, পিরাজপুরের ভান্ডারিয়ার জিহাদ ও বাগেরহাটের মোংলার সামছু।
