More
    Home জাতীয় রেজা-নূরের ওপর হামলা দুঃখজনক ও নিন্দনীয়: ওবায়দুল কাদের

    রেজা-নূরের ওপর হামলা দুঃখজনক ও নিন্দনীয়: ওবায়দুল কাদের

    0
    105
    kader

    নজর২৪, ঢাকা- বুধবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নবগঠিত দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখজনক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পারিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

     

    এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। এ হামলার ব্যাপারে তদন্ত চলছে।’

     

    বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

     

    আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির আগামীকালের (১৯ নভেম্বর) সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

     

    পাশাপাশি চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

     

    ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহ করছেন এবং বিদ্রোহীদের মদত দিচ্ছেন তাদের ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রিপোর্ট দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে।

     

    ‘বিএনপি নেতাদের মন্তব্য—সরকার নাকি গণতন্ত্রকে বিলীন করে ফেলছে’ এ বিষয়ে আ’লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, গণতন্ত্রের বিকাশ ও গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দল হিসেবে আপনারা কী ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন?

     

    গণতন্ত্রের সম্মুখযাত্রায় পদে পদে যারা বাধা তৈরি করে, তারাই আবার মায়াকান্না কাঁদছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

     

    তিনি বলেন, ‘গণতন্ত্রের নামে যারা নির্বাচনবিমুখ, যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়, যারা ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন করে এবং সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে, তারাই আবার গণতন্ত্রের কথা বলে!’

     

    বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না জেনে দেশের স্থিতিশীলতা নষ্ট করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় বলেও মন্তব্য করেন কাদের।

     

    তিনি বলেন, ‘বিএনপি উসকানি দিয়ে নানা ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দায় চাপাতে চায়।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here