গর্ভ ভাড়া নিয়ে যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক- ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হওয়ার কথা।

 

সারোগেসি বা অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে এক ছেলে ও এক মেয়ের মা হয়েছেন প্রীতি। সন্তানদের নাম রেখেছেন জয় আর জিয়া।

 

স্বামী জিন গুডএনাফের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রীতি হৃদয় থেকে ধন্যবাদ জানান চিকিৎসক, নার্স আর সারোগেটকে।

 

সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেয়া বলিউডে নতুন কিছু নয়। শাহরুখের ছোট ছেলে আব্রামের জন্ম সারোগেসির মাধ্যমে। শিল্পা শেঠির মেয়ে সমিশার জন্মও সারোগেসিতে।

 

এ ছাড়া করণ জোহর ও তুষার কাপুর বাবা হয়েছেন সারোগেসির মাধ্যমে। সানি লিওনও যমজ সন্তানের মা হন এ পদ্ধতিতে।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুডএনাফের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতি জিনতা। ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় এ অভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *