Home বিনোদন সিয়াম-পূজার জন্য গান গাইলেন বলিউডের দুই শিল্পী

সিয়াম-পূজার জন্য গান গাইলেন বলিউডের দুই শিল্পী

0
295

স্পোর্টস আপডেট ডেস্ক- শুটিং শুরুর সময় থেকেই ‘শান’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ ছিলো দেখার মত। সেই আগ্রহে নতুন করে উত্তেজনার পারদ জমিয়েছে সিনেমাটির মুক্তির ঘোষণায়।

 

আগামী ৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমা শান। এখন চলছে সিনেমার প্রচারণা। সম্প্রতি জানা গেল সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের দুজন কণ্ঠশিল্পী।

 

তারা হলেন আরমান মালিক ও পলক মুছাল। দেশের সুরকার ও সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনের সুরে তারা গেয়েছেন ‘চলো পাখি হই’ শিরোনামের রোমান্টিক ঘরানার গান।

 

এম রাহিমের পরিচালনায় সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

 

প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, গানটির ফার্স্ট লুক প্রকাশ পাবে বৃহস্পতিবার। শান সিনেমায় গানটিতে ঠোঁট মিলিয়েছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও পূজা চেরি।

 

গানটির সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন বলেন, ‘গানটি করেছিলাম করোনা প্রকোপ শুরু হওয়ার সময়। পলকের সঙ্গে এর আগেও কাজ করেছি। আরমানের সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমি দেশে বসেই গানটির কাজ করেছি। তারা কাজের ক্ষেত্রে খুব প্রফেশনাল। আশা করি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

 

সিয়াম-পূজা চেরি ছাড়াও ‘শান’ ছবিতে অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here